পুলিশ কর্মীকে ভাড়া দিয়ে বিপাকে মালিক, ভাড়া চাইলেই বরাতে জুটবে গাঁজা কেস

পুলিশ কর্মীকে ভাড়া দিয়ে বিপাকে মালিক, ভাড়া চাইলেই বরাতে জুটবে গাঁজা কেস

মলয় দে নদীয়া :-বাড়ি ভাড়া চাইলেই গাঁজা কেশ দিয়ে ফাসানো হবে এমনই অভিযোগ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে । নদিয়ার তাহেরপুরের A ব্লকের ঘটনা । অভিযোগ কয়েকমাস আগে তাহেরপুর থানার ওসি অমিয়তোষ রায়কে বাড়ি ভাড়া দেন তাহেরপুরের A ব্লকের সৌরভ সরকারের পরিবার । তিনমাসের জন্য ভাড়া থাকবে তাই আর কোনো এগ্রিমেন্ট করেন নি সৌরভ বাবুরা । পরে তিনমাস হয়ে গেলেও কোনো বাড়ি ভাড়ার টাকা দেন না ঐ পুলিশ অফিসার । উল্টো ভাড়া বাড়ির লাইট, সিসি টিভির তার সহ অনান্য জিনিস খুলে নিয়ে বাড়ি ছেরে চলে যায় । পরে ভাড়ার টাকা চাইতে গেলে ঐ অফিসার সৌরভ সরকারকে হুমকি দেয় যদি আর কোনো দিন ঐ টাকা চাওয়া হয় তবে তাদের বাড়িতে গাঁজা রেখে তাদের এ্যারেস্ট করবেন এমনটাই অভিযোগ । এই ঘটনার পর রীতি মতো ভয়ে সেই পরিবার । পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানালে পরবর্তিতে সেই অফিসারের পোস্টিং হয় কল্যানিতে, তবে বাড়ি ভাড়া এখনো পাননি ঐ পরিবার ।