দত্ত পুকুর বিস্ফোরণ কান্ডে তোলপাড় গোটা রাজ্য। একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কিভাবে পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল বাজিরপাচার। আলু পেয়াজের পর এবার চাল ডাল চিনির বস্তায় করে এই বাজির পাচার চলছিল যে বস্তাগুলোতে সরকারি ছাপা দেওয়া। ঘটনায় দত্তপুকুরে বেআইনি বাজি কারখানার পর্দা ফাঁস। জানা গেছে বিস্ফোরণ স্থলের ১০ থেকে ১৫ ফুট দূরে দুটি গুদাম থেকে এই বাজির বস্তা উদ্ধার হয়েছে। প্রসঙ্গত সম্প্রতি দত্তপুকুরে বাজি বিস্ফোরণকান্দি বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এমনকি বিস্ফোরণ কান্ডে তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদ পর্যন্ত উড়ে গিয়েছে। এক কিলোমিটার দূর পর্যন্ত কেঁপে উঠেছিল বাজির শব্দে গোটা এলাকা। আর তারপর থেকেই পুলিশের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য যে কিভাবে একের পর এক বেআইনি বাজি কারখানা গজিয়ে উঠেছে দত্ত পুকুরে।

