আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে নদীয়ার মদনপুর স্টেশনে ট্রেন অবরোধ করে যাত্রীরা। সকাল থেকেই ট্রেন বন্ধ ছিল। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিমান কুমার মৃধা। সাধারণ যাত্রীদের সাথে দফায় দফায় তাদের এই নিয়ে বৈঠক হয় অবশেষে পুলিশের আশ্বাস পেয়ে সকাল সাড়ে এগারোটা নাগাদ ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। উল্লেখ্য সাধারণ যাত্রীদের দাবি ছিল সমস্ত ট্রেন মদনপুর স্টেশনে দাঁড়াতে হবে এবং মেমো ট্রেনের বদলে ১২ বগি ট্রেন দিতে হবে এই দাবিতেই সকাল সাড়ে সাতটা থেকে ট্রেন অবরোধ করেন তারা। ঘটনায় আপ এবং ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল দুর্ভোগে পড়েন সাধারণ নিত্যযাত্রীরা। চাকদা স্টেশনেও দেখতে পাওয়া যায় যাত্রীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। অবশেষে পুলিশের আশ্বাসেই অবরোধ তুলে নিলেন যাত্রীরা।

