মৌমিতা দেবনাথ
পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত ১৩ জন
ভয়াবহ পুলকার দুর্ঘটনায় আহত ১৩ জন। অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তপন ব্লকের দাঁড়াল হাট এলাকায়। জানা গেছে সোমবার ওই এলাকার এক বেসরকারি প্রাইমারি স্কুল থেকে ছুটির পর শিশুদের বাড়ি নিয়ে যাওয়ার সময় এমন দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত অসংখ্য জনক থাকায় গুরুতর আহতদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে করা হয়। ছয় থেকে সাত জন শিশু এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

