পুরাতন মালদা পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাজী দ্বারা এলাকায় রাস্তার ঢালাই এর কাজ উদ্বোধন।

পুরাতন মালদা পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাজী দ্বারা এলাকায় রাস্তার ঢালাই এর কাজ উদ্বোধন। মঙ্গলবার সকালে পাড়াই সমাধান প্রকল্পের মাধ্যমে প্রায় ২০০ মিটার কংক্লিট ঢ়ালাই রাস্তার কাজের সূচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই এলাকার কো-অর্ডিনেটর মজিফুল ইসলাম সহ স্থানীয়রা। এদিনের কর্মসূচিতে মজিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সূচনা করেন তিনি জানান দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল তাই পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা ব্যয়ে ২০০ মিটার রাস্তার করা হলো। এ বিষয়ে স্থানীয়রা খুব খুশি তারা জানান বর্ষা হতেই কাদা হয়ে যেত ওই রাস্তায় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল বহুদিন থেকে দাবি করছিলেন তাদের আশা পূর্ণ হয়েছে।