মৌমিতা দেবনাথ
পুরসভার পানীয় জলে কিলবিল করছে কেঁচো জাতীয় প্রাণী, শোরগোল গোটা এলাকায়
পুরসভার পানীয় জলে ঘুরে বেড়াচ্ছে কেঁচো জাতীয় প্রাণী।যে জল নিত্যদিন মানুষ পান করে সেই জলই নোংরা অপরিষ্কার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরো এলাকার। বৃহস্পতিবার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। জানা গেছে ওই পুরসভায় হুগলি নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গঙ্গোত্রী প্রকল্প চালু হয়েছে ডায়মন্ড হারবার পুর এলাকায়। বাসিন্দাদের অভিযোগ কখনো আসে ঘোলা জল আবার কখনো অপরিষ্কার জল এর আগেও একাধিকবার এ নিয়ে সড়ব হয়েছেন বাসিন্দারা। এ ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম তাদের অভিযোগ যে ডায়মন্ড হারবার পুরোসভায় এক যুগ ধরে চলছে পানীয় জলের সমস্যা। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোন কর্ণপাত করা হয়নি। যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়কের পাল্টা সাফাই, জল আসার সময় মাঝেমধ্যে জলের পাইপ ফেটে যায় যার ফলে এমন সমস্যা দেখা দেয়।

