পুকুর থেকে রহস্যজনক ভাবে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পুকুর থেকে রহস্যজনক ভাবে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ
সাত সকালে গ্রামের পুকুর থেকে উদ্ধার হয় এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতরের গদারডিহি গ্রামে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম কাঞ্চন রায় এবং বয়স ত্রিশ বছর। স্থানীয়রা জানায় গত মকর সংক্রান্তির দিন থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন বহু খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি অবশেষে এদিন সকালে গদারডিহি গ্রামের একটি পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। মৃতদেহ উদ্ধারের পর দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি নিখোঁজ কাঞ্চন রায়। মৃত ওই ব্যক্তির মা নীহারায় জানালেন, তার ছেলেকে কেউ হত্যা করেছে। না হলে তার মৃতদেহ পুকুরে এলো কোথা থেকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।