পারিবারিক বিবাদের জেরে জামাইবাবুর হাতে আক্রান্ত হলেন শ্যালক

পারিবারিক বিবাদের জেরে জামাইবাবুর হাতে আক্রান্ত হলেন শ্যালক। শ্যালক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা অভিযোগ উঠে জামাইবাবুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বালিয়া নবাবগঞ্জ এলাকায়। আক্রান্ত শ্যালক চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় আহত শ্যালকের নাম বিষ্ণুচন্দ্র পাল বয়স(২৮)বছর। পরিবারের রয়েছে স্ত্রীর চম্পা পাল এক ছেলে ও এক মেয়ে। বিষ্ণু পেশায় একজন গাড়ি চালক। অভিযুক্ত জামাইবাবু অমল ঘোষের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বিষ্ণুচন্দ্র পালের দিদির সাথে বিয়ে হয় অমল ঘোষের। বিগত দুইদিন আগে অমল ঘোষের স্ত্রী বাড়ি থেকে নিরুদ্দেশ। বিষ্ণুচন্দ্র পালের অভিযোগ তার দিদি জয়ন্তী কে পালাতে সাহায্য করেছে সে। সেই কারণেই গতকাল রাতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে মাথায় ও সারা শরীরে। রক্তাক্ত অবস্থায় রাতে উদ্ধার করে আক্রান্তকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শ্যালক। এই বিষয়ে অভিযুক্ত জামাইবাবুর বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।