পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ

মালদা ঃ পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ । ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার নাগরাই এলাকায় । মৃত গৃহবধূর নাম আসমা বিবি । পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর স্বামীর শেখ নবীর সঙ্গে বিবাহ সম্পর্কিত বিবাদ চলছিল বহু বছর ধরে । আসমা বিবি এবং শেখ নবীর একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে । গতরাত্রে বিবাদ চরম আকার নাই দুই জনের । সোমবার সকালে পাকা বাড়ির সুযোগে আসমা বিবি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় । ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ।