নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
পারিবারিক অশান্তির জেরে নিজের ছেলের হাতে আক্রান্ত হলেন বাবা,ফের একবার ছেলের হাতে আক্রান্ত হলেন নিজের বাবা। নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসছে বাবা মাকে অত্যাচার করার মতো ঘটনা। আর এবার পারিবারিক অশান্তির জেরে বাবার গায়ে হাত তোলে তার বড় ছেলে। ঘটনাটি ঘটেছে হালিশহরে। অভিযুক্তের নাম পাপাই দে। তার বাবার তারকনাথ দে অভিযোগ দীর্ঘদিন যাবত জমির দখলের জন্য বাবার সাথে ঝামেলা করতো ছেলে। তার বাবার অভিযোগ তার এক কাঠা জমি আছে যেহেতু ওই ব্যক্তির বয়স্ক বাবা-মা আছেন তাই সেই জমিরভাগ তিনি দিতে পারছেন না তাই তার বড় ছেলে প্রায় সই জমির ভাবছে অশান্তি করতেন। এদিন ভোরবেলা ঘুমিয়ে থাকার সময় তার বাবার গায়ে আচমকা আঘাত করে পাপাই দে। ফলে তিনি আহত হন এবং এরপর স্থানীয় হাসপাতালে যান চিকিৎসার জন্য। তারকনাথ দে র অভিযোগ এরপরই তিনি স্থানীয় থানার দ্বারস্থ হয়েছেন। নিত্যদিন এই ধরনের ঘটনা আমাদের বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যে কোন সমাজে আমরা বাস করছি যেখানে প্রায়শই বাবা-মাকে অত্যাচার করা হয়।

