পাড়ায় নয় বিদ্যালয়য়েই পঠন-পাঠন শুরুর দাবিতে সরব নদীয়ার রানাঘাটের প্রগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়ন

পাড়ায় নয় বিদ্যালয়য়েই পঠন-পাঠন শুরুর দাবিতে সরব নদীয়ার রানাঘাটের প্রগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়ন

মলয় দে নদীয়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই ঘোষণা করেছে যে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুলের পঠন পাঠন হবে পাড়ায় পাড়ায়।এই সিদ্ধান্তের বিরুদ্ধে রানাঘাটে প্রতিবাদে সামিল হলো প্রগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়ন। আরএসপি প্রভাবিত স্টুডেন্ট ইউনিয়ন PSU এর প্রতিনিধিরা বুধবার রানাঘাট নেতাজি মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থান করে।এদিনের এই প্রতিবাদে অংশ নেয় স্কুলের ছাত্র ছাত্রীরা।একইসঙ্গে PSU এর পক্ষ থেকে এদিন রানাঘাট মহকুমা ADI এর কাছে প্রাথমিক স্তরে স্কুল খোলার দাবিতে ডেপুটেশনও PSU র পক্ষ থেকে।