নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পাকিস্তান বাংলাদেশে টেট পরীক্ষার সিট, প্রশাসনের দ্বারস্থ উপ পৌর প্রধান,
সামনেই টেট পরীক্ষা আর টেট পরীক্ষার আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করছে বিজেপি এমনটাই অভিযোগ বাঁশবেড়িয়া পৌরসভার উপ পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জির। এই অভিযোগ নিয়ে তিনি মগরা থানার দারস্থ হলেন। শুধু তাই নয় তা নিজের বাড়িতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেখানেই তিনি অভিযোগ করলেন যে বিজেপির আইটি সেল বর্ণ পরিচয় এবং বিজেপির এক নেত্রী সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার্থীদের এডমিট কার্ড ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন। এমনকি পরিবর্তন করা হয়েছে পরীক্ষার সেন্টারও। কারো বাংলাদেশ কারো আবার পাকিস্তানে পরীক্ষার সিট পড়েছে। তার অভিযোগ যে শিক্ষার মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় তারা পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এবং যে কারণে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। যারা এই কাজটি করেছে তাদের শাস্তি দাবি জানিয়েছেন তিনি।

