পাউরুটির চেয়েও এতে বেশি পরিমাণে ক্যালোরি রয়েছে রাস্ক-এ । খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন

পাউরুটির চেয়েও এতে বেশি পরিমাণে ক্যালোরি রয়েছে রাস্ক-এ । খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন ।
রাস্ক হল রুটির একটি ডিহাইড্রেটেড এবং চিনির সংস্করণ, যা একগুচ্ছ বাজে উপাদান দিয়ে স্বাদযুক্ত করা হয়। রাস্ক বিস্কুটের মিষ্টি গন্ধ আপনার স্বাস্থ্যকর মনে হতে পারে। কিন্তু এর মধ্যে রয়েছে ট্রান্স ফ্যাট, চিনি এবং গ্লুটেনের পরিমাণ বেশি থাকে অনেকটাই। যা ধীরে ধীরে বিপাকীয় স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। মায়ো ক্লিনিকের জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, পাউরুটির চেয়েও এতে বেশি পরিমাণে ক্যালোরি রয়েছে। 100 গ্রাম রাস্ক বিস্কুটে প্রায় 407 কিলোক্যালরি থাকতে পারে। যা সাদা পাউরুটিতে থাকে 258-281 কিলোক্যালরি ।
রাস্ক বিস্কুট তৈরির জন্য ব্যবহৃত প্রধান উপাদানগুলির মধ্যে একটি হল খামির, চিনি, তেল এবং ময়দা, তবে বেশিরভাগ দোকানে কেনা রুস্ক বাসি পাউরুটিগুলিকে রাস্ক বিস্কুট তৈরির উপকরণ। মেয়াদোত্তীর্ণ বাসি রুটিতে থাকে প্যাথোজেন। যার থেকে হতে পারে ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য এবং খাদ্যে বিষক্রিয়া। চিনি থাকার ফলে এই বিস্কুটটি তাৎক্ষণিকভাবে তৃপ্তি প্রদান করতে পারে, কিন্তু একই সময়ে চিনির মাত্রা বৃদ্ধি করে ইনসুলিনের মাত্রাকে প্রভাবিত করতে পারে। প্রতিদিন রাস্ক খেলে স্থূলতা এবং ডায়াবিটিসের আশঙ্কা বাড়াতে পারে। এই বিস্কুটটা খেতে অনেকটা রুটির মতো। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে গ্লুটেন। যা শরীরের পক্ষে হজম করা কঠিন, সিলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই রাস্ক এড়িয়ে চলতে হবে। এটি নিয়মিত খেলে অস্বস্তি, ব্যথা এবং ডায়রিয়ার কারণ হতে পারে। প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, দুধ চায়ের সঙ্গে খেলে ক্যালোরির পরিমান বাড়াতে পারে। এর ফলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে এবং বিপাকীয় স্বাস্থ্যকে ব্যাহত করতে পারে। এই বিস্কুট নিয়মিত খেলে স্থূলতা এবং হার্টের রোগের ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই বিস্কুটটি চায়ের সঙ্গে খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। যা বদহজম,অম্বল , ,কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কাও থেকে যায়।
বেশিরভাগ ভারতীয় পরিবারে সকালের চায়ের সঙ্গে রাস্ক মাস্ট। আপনারও যদি এই অভ্যাস থাকে, তবে আজ থেকেই বদল করতে হবে এই অভ্যাস। এই বিস্কুট আসলে আপনাকে ঝুঁকিতে ফেলছে।