পাঁচজন টিবি রোগীকে দত্তক নিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

পাঁচজন টিবি রোগীকে দত্তক নিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী,এবার টিবি রোগীদের জন্য এক অভিনব উদ্যোগ নিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী। পাঁচ জন টিবি রোগীর চিকিৎসার জন্য যাবতীয় খরচা দেবেন মিমি। ভাঙরের নলমুড়ি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়ে এদিন তিনি হাসপাতালে ভিজিট করেন। সেখানে হাসপাতালে স্টাফ চিকিৎসক থেকে শুরু করে কর্মীদের সাথে এ নিয়ে একটি আলোচনা সভায় বসেন তিনি। ভাঙরের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিমি চক্রবর্তী। আর তাই টিবি রোগকে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করলেন। ভাঙ্গর ১ নং ব্লক এ বর্তমানে ৭০ জন টিবি রোগী আছে আর তাদের মধ্যে অনেকেরই আর্থিক অবস্থা সেভাবে ভালো না তাই প্রয়োজনীয় ওষুধপত্র এবং একজন রোগীর যে পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রয়োজন তার যোগান তারা করতে পারে না আর এই খবর পাওয়া মাত্রই মিমি তাদের চিকিৎসার যাবতীয় খরচার দায়িত্ব নিলেন। পাশাপাশি তিনিও জানালেন যে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উন্নয়নের দিক নিয়েও কাজ করা হ