নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
পরীক্ষায় বসতে না দেওয়ায় কলেজে বিক্ষোভ পড়ুয়াদের,৭৫ শতাংশ উপস্থিতি না থাকায় কলেজের ফিফথ সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হল না পড়ুয়াদের। সেই কারণে কলেজে বিক্ষোভে পড়ুয়ারা। টানা দু সপ্তাহ ধরে তাদের এই বিক্ষোভ চলছে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। এই প্রসঙ্গে ই কলেজের প্রিন্সিপাল জানালেন যে ছাত্রছাত্রীরা অত্যন্ত অবাধ্য তাই যতই তারা বিক্ষোভ দেখাক তাদের দাবি মেনে নেওয়া হবে না কারণ ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় যে বসতে দেওয়া হবে না এ কথা কলেজ কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে। অন্যদিকে পড়ুয়াদের অভিযোগ যে তাদের মধ্যে অনেকেই আছে যারা পড়াশুনার সাথে সাথে অন্য কাজও করে তাই ঠিকমতো কলেজে আসতে পারেনি। এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায়।এদিন পড়ুয়াদের বিক্ষোভের উত্তাল হয়ে ওঠে বাঁকুড়া কলেজ চত্বর। এরপর ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। কলেজের পড়ুয়াদের দাবি যতদিন না তাদের দাবি মেনে নেওয়া হবে এভাবেই বিক্ষোভ চালিয়ে যাবে।

