পরিবারের ব্যবহার্য জলের ট্যাংঙ্কে ঘাস মারার বিষ! অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার
মলয় দে নদীয়া:- জলের টাঙ্কে ঘাস মারার বিষ তেল দেওয়ায় এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ।
ঘটনাটি নদীয়ার গয়েশপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের। এই ওয়ার্ডে চম্পাবিশ্বাস নামে এক মহিলা পরিবারের চার সদস্য নিয়ে বাস করে,প্রত্যেক দিনের মতো গতকাল ও রাতে নিদ্রায় যায়।
সকালে ঘুম থেকে উঠে তার মেয়ে লক্ষ্য করে, জল থেকে তীব্র ঝাঁঝ যুক্ত গন্ধ বের হচ্ছে এবং জলের রঙ সাদা, তখনই সন্দেহ বশত পরিবারের অন্য সদস্য দের জানান।
এবং প্রতিবেশীরা খবর পেয়ে আসে। তবে তারা কেউই জানতে পারেনি কে বা কারা জলের ট্যাঙ্কে ঘাস মারার বিষ তেল ঢেলে দেয়।এর পর খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ক্যাম্পে সাথে সাথেই পুলিশ অধিকারীরা ঘটনা স্হলে আসে।
তবে কেন এই ঘটনা তার তদন্ত পুলিশ করবে বলেই জানা যায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে

