মলয় দে নদীয়া :-
শান্তিপুর নতুনহাট অঞ্চলে একটি চা দোকানে, প্রায়শই এক মহিলা এসে বসেন ধর্নায়। তার দাবি, আসাদুল কারিগর নামে ওই চা দোকানদার তার নিজের স্ত্রী পরিবার ছেলেমেয়ে থাকা সত্ত্বেও তার সাথে, সংসার করার ইচ্ছা প্রকাশ করে শারীরিক সম্পর্ক স্থাপন করে বহুবার। এমনকি তাকে নিয়ে থাকার জন্য ভাড়া করা। সেখানেও তিন বছরের ঘর ভাড়া বাকি রয়েছে, ওই মহিলা রংয়ের কাজ করে যে অর্থ উপার্জন করে তাও, বিগত এই সাত বছরে নিয়ে রেখেছেন তার কাছে। পরিচয় পত্র থেকে সোনা গহনা সবকিছুই আসাদুল এর কাছে। নিয়মিত মদ্যপান করার কু অভ্যাস ধরিয়েছেন তাকেও।
তাই ধৈর্যের বাঁধ ভেঙ্গে, পাড়ার ছেলেদের কাছে সহযোগিতা চাইতে বারবার আসছেন তিনি অথচ সেখান থেকেও কোনো সু বিচার মিলছে না, বাধ্য হয়েই তিনি সম্পর্ক ভুলে এখন শুধু টাকার দাবি করছেন। তিনি আমাদের বলেন, আজ তিনি থানায় যেতে চলেছেন সেখানেই টাকা উদ্ধারের আবেদন জানাবেন প্রশাসনের কাছে।
অন্যদিকে আসাদুলের পরিবারের দাবি, ওই মহিলা এর আগে মিথ্যে অভিযোগ করে। এমন কি লাজ লজ্জা ভুলে দোকানে ক্রেতাদের সামনেই বিবস্ত্র হয়ে যায়, আসাদুলকে ফাঁসাতে। ইদানিং টাকার দাবি করছে, এভাবে সম্মান নষ্ট করার জন্য তারাও ওই মহিলার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

