পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা পদ্ম শিবিরে। নদিয়ার রানাঘাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির ১০০০ জন কর্মী সমর্থক। আজ সোমবার রানাঘাটের দলীয় কার্যালয়ের সামনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। বিমল বিশ্বাস প্রদীপ সরকার গণেশ বিশ্বাস সহ এক হাজার জন কর্মী সমর্থক আজ উপস্থিত ছিলেন রানাঘাট দলীয় কার্যালয়ের সামনে। এ বিষয়ে জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে এ বিষয়ে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছিল তিনি তা মঞ্জুর করেছেন।
তবে পঞ্চায়েত নির্বাচনের আগে হাজার জন বিজেপি কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান যে পদ্ম শিবিরে বেশ বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

