পঞ্চায়েত ভোটের আগে নদীয়ার হাঁসখালি তে উদ্ধার কৌটা বোমা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটের আগে নদীয়ার হাঁসখালি তে উদ্ধার কৌটা বোমা।
সামনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার ঠিক আগেই নদীয়ার হাঁস খালিতে উদ্ধার করা হলো তিনটি কৌটা বোমা। স্থানীয় সূত্রে খবর নদীয়ার হাঁসখালীর কৈখালী নামক একটি স্থানে একটি পরিত্যক্ত জায়গা থেকে তিনটি কৌটা বোমা উদ্ধার করে হাসখালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন তিনটি কৌটা বোমা উদ্ধার করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কিন্তু পরিত্যক্ত জায়গায় বোমা কোথা থেকে এলো তা বুঝতে পারছেন না কেউ। ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং বেশ আতঙ্কিত গোটা এলাকার মানুষ। ঘটনায় তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।