পঞ্চায়েত ভোটের আগে গোসাবায় উদ্ধার বোমা, কার্তুজ

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। সিপিআইএম প্রার্থীর বাড়ি লাগোয়া স্থান থেকে উদ্ধার হয়েছে বোমা কার্তুজ। গতকালই এই স্থানে শুট আউটের খবর উঠে আসে। তারপরে রাতের অন্ধকারে উদ্ধার হয় বোমা কার্তুজ। উল্লেখ্য আগামী ৮ই জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের চিত্র ইতিমধ্যেই উঠে এসেছে। গোসাবায় গতকাল বোমা কার্তুজ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে বোমা কার্তুজ এলো সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।