পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবারো আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো মালদহের মানিকচক থানার পুলিশ

মানিকচক,২৪ মে:
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবারো আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো মালদহের মানিকচক থানার পুলিশ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মানিকচক থানার পুলিশ বলে খবর।মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত ব্যক্তির নাম তুফানি মন্ডল।বাড়ি মানিকচক থানার জোৎপাট্টা এলাকায়।সোমবার গভীর রাতে মানিকচকের ওয়াহেদ মারা বাঁধ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেন।তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুটি মাস্কেট ও তিন রাউন্ড গুলি।পুলিশের অনুমান ধৃত ব্যক্তি এই আগ্নেয়াস্ত্র গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল।তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়।