নিজস্ব প্রতিদেবন,মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজ্যে উদ্ধার তাজা বোমা
রাজ্যে একের পর এক বিভিন্ন জায়গায় উদ্ধার করা হচ্ছে তাজা বোমা। আর এবারের ঘটনাস্থল ভাঙর। ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় খবরের শিরোনামে ভাঙর। সাত সকালে ভাঙরের সোমনাথ কলোনি মোরে চাষের জমি থেকে উদ্ধার করা হয় বোমা।প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকালে চাষের কাজে জমিতে গিয়েছিলেন সুধাংশু সরদার। জমিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। কাছে যেতেই চক্ষু চড়ক গাছ তাঁর। ব্যাগ ভর্তি তাজা বোমা। এই খবর চাউর হতেই, আশপাশ থেকে উৎসাহী জনতা ছুটে আসেন। এরপরই খবর দেওয়া হয় কাশিপুর থানায়। ঘটনাস্থলে আসে বোম স্কোয়ার্ড টিম। তবে শুধু বোমা নয়। বোমা তৈরির সামগ্রীও উদ্ধার করা হয়েছে সোমনাথ কলোনি মোড় এলাকার জমিটি থেকে। তবে চাষের জমিতে কি করে এতগুলো বোমা এল তার তদন্ত করছে কাশিপুর থানার পুলিশ। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসি। রাজ্যে যেভাবে একের পর এক জায়গায় বোমা উদ্ধার করছে তা রীতিমত সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।

