মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগে পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে মির্জাতপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ পরানপুর পঞ্চায়েত প্রধান ও তার সহযোগীরা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কারো কাছ থেকে পাঁচ হাজার আবার কারো কাছ থেকে দশ হাজার টাকা তুলেছে। যদিও গোটা বিষয়টি সাফাই দিয়ে পঞ্চায়েত প্রধান ইয়াসমিন বিবি জানান, ভোটের আগে কিছু মানুষ এভাবে উস্কানিমূলক কর্মকান্ডের মাধ্যমে তৃণমূলকে বদনাম করছে।

