ন্যাশনাল হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং গভমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ টেক্সটাইলের যৌথ উদ্যোগে জাতীয় হস্ত চালিত তাঁত দিবস উপলক্ষে দুদিন ব্যাপী তন্তুজীবী মহিলাদের বিনামূল্যে ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা শিবির, এবং গুণী শিল্পীদের সংবর্ধনা র আয়োজন
মলয় দে নদীয়া :-শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং গভমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টেকনোলজি র যৌথ উদ্যোগে আজ শান্তিপুর স্টার প্যালেসে আয়োজিত হলো ন্যাশনাল হ্যান্ডলুম ডে। সেখানে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল থেকে এক প্রতিনিধি দল দুদিন ব্যাপী বিনামূল্যে তাঁতীদের পরিবারে বিশেষত মহিলাদের ক্যান্সারজনিত পরীক্ষা নিরীক্ষা চালাবেন। সংগঠনের পক্ষ থেকে তন্তুজীবী পরিবারের ছেলেমেয়েদের দিয়ে সকালে আয়োজিত হয়েছিল অঙ্কন এবং ডিজাইনিং প্রতিযোগিতা। এসেছিলেন নাবার্ডএর নদীয়া জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
উপস্থিত ছিলেন বাংলা এবং ঝাড়খন্ড এর দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হ্যান্ডলুমের ডিরেক্টর সৌমেন মাফদার , বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ , শান্তিপুর জন্য উদ্যোগের পক্ষ থেকে প্রসেনজিৎ সাহা সহ বহু বিশিষ্টজন।এদিন টাঙ্গাইল বালুচরি জামদানি কাজের উপর দক্ষ শ্রমিকদের সংবর্ধিত করা হয়। মধ্যাহ্নভোজ সহ সারাদিনব্যাপী ২ শতাধিক হস্ত চালিত তাঁত শিল্পীদের নিয়ে নানা ধরনের সমস্যা তুলে ধরা হয় আগত প্রতিনিধিদের মাঝে, তারাও তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সহমত হওয়া বিভিন্ন বিষয় নিয়ে আগামী দিন চিন্তা-ভাবনা করবেন বলেই জানিয়েছেন

