মৌমিতা দেবনাথ,
নৌকোয় দড়ি টেনে ৩০ বছর ধরে নদী পারাপার করছে দুই জেলার মানুষ
দুই জেলার মানুষের কাছে যাতায়াতের প্রধান মাধ্যম এই নদী। কিন্তু নদী পারাপার করার জন্য নেই কোন সেতু। ৩০ বছর ধরে নৌকায় দড়ি টেনে নদী পারাপার করছে ৮ থেকে ৮০। উত্তর ২৪ পরগনা জেলার ১ নং গ্রাম পঞ্চায়েতের কেসতিপুর গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার মাছিভাঙ্গা গ্রামের সংযোগস্থলে রয়েছে এই বিদ্যাধরী নদী। কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে রোদ ঝড় বৃষ্টিতে তারা এভাবেই নদী পারাপার করছে। কিন্তু কেন এমন দুরবস্থা গ্রামের যেখানে পাশেই রয়েছে বাজার বাচ্চাদের স্কুল সেখানে নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে সকলে যাতায়াত করছে। গ্রামের মানুষদের দাবি নদী পারাপারের জন্য একটি পোক্ত সেতুর ব্যবস্থা করে দেওয়া হোক তাদের। বারবার জনপ্রতিনিধিরা এসে তাদের আশ্বাস দেয় যে সেতু তৈরি হবে কিন্তু কবে সেই সেতু তৈরি হবে তা কারো জানা নেই। যেখানে এই নদী থেকে অল্প দূরত্বেই রয়েছে বারাসাত মেডিকেল কলেজ সেখানে চিকিৎসা করাতে আসে বহু মানুষ কিন্তু তাদেরকে হয় নদীপথে নয়তো ঘুর পথে হসপিটালে পৌঁছাতে হয়। গ্রামের মানুষরা জানালেন যদি এই নদীর ওপর সেতু তৈরি হয়, তাহলে দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থাও অনেকটাই মসৃণ হবে।

