নেশা করে বাড়িতে এসে প্রতিনিয়ত অত্যাচার।

মালদা: নেশা করে বাড়িতে এসে প্রতিনিয়ত অত্যাচার। ভাসুরের এই অত্যাচারে অতিষ্ট হয়ে প্রতিবাদ করেছিলেন ভাই বৌ। অভিযোগ প্রতিবাদ করায় সোমবার সকালে বেধড়ক মারধর করা হয় ওই গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার নওদা বাজার এলাকায়। জানা গেছে আক্রান্ত ওই গৃহবধূর নাম পম্পা বিবি। দুই বছরের ছেলে রয়েছে তার। এদিন সকালে তার স্বামী একরামুল শেখ বাড়িতে ছিলেন না। আক্রান্ত গৃহবোধের অভিযোগ, তার ভাসুর প্রতিনিয়ত নেশা করে বাড়িতে এসে অত্যাচার করত। এর প্রতিবাদ করায় তার ভাসুর সাফিকুল শেখ, তার স্ত্রী নাসিমা বিবি সহ চারজন মিলে তাকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে ওই গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।