নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ৭২

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ৭২
নেপালের পোখরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৭২ জন বিমানযাত্রীর। তাদের মধ্যে পাঁচজন ভারতীয়। জানা গেছে রবিবার সকালে বিমানটি কাঠমান্ডু থেকে পোখরার দিকে যাচ্ছিল।কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই কোনও কারণে আগুন লেগে যায় বিমানটিতে। জানা গেছে রবিবার সকালে আবহাওয়া পরিষ্কারই ছিল কিন্তু হঠাৎই আগুন লেগে যায় বিমানে।এরপরেই পোখরা পুরনো বিমানবন্দর ও পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই প্লেন ক্রাশের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় ওই বিমানটিতে ছিলেন ৭২ জন যাত্রী তাদের মধ্যে ৬৮ জন যাত্রী এবং চারজন বিমান কর্মী। প্রশাসনের তরফে জানা গেছে যে যে ৭২ জন যাত্রী ওই বিমানে ছিলেন তাদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু কিভাবে আচমকা বিমানে আগুন লেগে গেল তার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।