নির্মল বিদ্যালয় সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিভিন্ন শিবির ও সচেতনতামূলক অনুষ্ঠান শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমীর
মলয় দে নদীয়া:-
নির্মল বিদ্যালয় সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিভিন্ন শিবির ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা
হয় ।বিদ্যালয়ের তরফ থেকে। আজকে শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমির পক্ষ থেকে ছাত্র – শিক্ষক মিলিত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিলো। বিদ্যালয় থেকে পদযাত্রা শুরু হয় এবং শান্তিপুর থানার মোড় ঘুরে আবার পদযাত্রা বিদ্যালয়ে শেষ হয়। শান্তিপুর থানার সামনে ছাত্ররা পরিবেশের উপর দুটো পথ নাটিকা অভিনয় করে। একটাই বার্তা পরিবেশ সুষ্ঠ ও সুস্থ রাখতে হবে,প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে।

