নির্বাচন পরবর্তী হিংসায় রাতভর গুলি বোমার লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের জহুরপুর

নির্বাচন পরবর্তী হিংসায় রাতভর গুলি বোমার লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের জহুরপুর। গতকাল ভোট শেষ হওয়ার পর থেকেই এলাকার কংগ্রেস সমর্থক এবং তৃণমূল সমর্থকরা একের ওপর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে খবর। বোমাবাজি এবং গুলির লড়াই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুপক্ষের ১০ থেকে ১৫ জন বোমাবাজিতে আহত হয়। এদেরকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার পর থেকেই সশস্ত্র পুলিশ বাহিনী এলাকায় টহল দাড়ি দিচ্ছে। দুপক্ষ থেকে অভিযোগ দেয়ার করা হয়েছে ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ