নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগড়ে দিলেন শান্তনু ঠাকুর
আজ রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। সকাল থেকেই বিভিন্ন দিকে উত্তপ্ত পরিস্থিতি। কোথাও বোমাবাজি কোথাও সন্ত্রাস কোথাও বা প্রকাশ্যে ব্যালট বাক্স চুরির অভিযোগ উঠে আসছে। আর এবার অবশেষে বাইরে বেরিয়ে শান্তনু ঠাকুর নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিলেন। রাজ্য নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরো বলেন রাজ্যপালতো বলেই দিয়েছেন কোথাও কোন ঘটনা ঘটতে দেখলেই ঘটনা জানানো হলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো এদিন বাড়ির বাইরে বের হননি শান্তনু ঠাকুর।

