নির্দল প্রার্থীকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ

গতকাল পঞ্চায়েত ভোটের দিন রাজ্য জুড়ে জায়গায় জায়গায় উঠে এসেছে বিক্ষোভ বোমা বাজি সন্ত্রাসের চিত্র। কোথাও বা আক্রমণ হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কোথাও আক্রমণ হতে হয়েছে পুলিশকর্মীদেরও। এদিন ব্যারাকপুরে দেখতে পাওয়া গেল আর এক দৃশ্য ক্যামেরার সামনেই প্রকাশ্যে গুলি বোমাবাজির অভিযোগ। নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর 24 পরগনার ব্যারাকপুর। এ বিষয়ে ভোট কর্মীর অভিযোগ , দুষ্কৃতীরা ৩ রাউন্ড গুলি এবং চারটি বোমা ফাটিয়েছে ভোটকেন্দ্রের বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র নতুন বাংলা নিউজের পর্দায় প্রকাশ্যে ক্যামেরার সামনেই চালানো হচ্ছে গুলি।