নিমতলা ঘাটে স্নান করতে এসে গতকাল রাত থেকে নিখোঁজ দুই ব্যক্তি। গতকাল রাত থেকে ডুবুরি নামিয়ে তাদের খোঁজার চেষ্টা চলছে। স্থানীয়দের অনুমান ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন ওই দুই যুবক। এরপর গঙ্গায় স্নান করতে নেমে তারা তলিয়ে যান। জানা যাচ্ছে যে মোট পাঁচজন তারা স্নান করতে এসেছিলেন। কলকাতা পুলিশের গোটা টিম সেখানে রয়েছেন। তবে যেটা সমস্যা শুরু হয়েছে একদিকে বৃষ্টির সময় অন্যদিকে ভাটা এবং অন্যদিকে ডুবুরি নামিয়ে চেষ্টা করা হচ্ছে ওই দুই যুবককে খোঁজার চেষ্টা করা হচ্ছে।
ভোর চারটে থেকে সেই প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

