নিজ নিজ বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সূচনায় বিধায়ক, ছাত্র-ছাত্রীদের মাঝে সারাদিন কাটালেন আনন্দে।
মলয় দে নদীয়া :- সম্প্রতি কয়েক মাস আগে নদীয়ার শান্তিপুরে গঠিত হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনন সমিতি। আমন্ত্রন পেলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে শান্তিপুর বিধানসভার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে ৩১ টিতেই বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী উপস্থিত হয়ে ওঠা হয়নি স্বল্প সময়ের মধ্যে। তাই পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যগণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে পুনরায় আমন্ত্রণ জানান। আজ শান্তিপুর ব্লকের মধ্যে গোবিন্দপুর দ্বারিকা নাথ উচ্চ বিদ্যালয়, এবং শহরের মধ্যে শরৎকুমারী উচ্চ বিদ্যালয় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে বেশ কিছুটা সময় কাটালেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। আবেগঘন এক মুহূর্তে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শান্তিপুরে জন্মগ্রহণ করা বিভিন্ন গুণীজনের আত্মকথা, পরামর্শ দিলেন তাদের অনুসরণ করে নিজেদের গড়ে তোলার জন্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দুটি বিদ্যালয়তেই কিছু চাহিদা রয়েছে উন্নয়নের। সে বিষয়ে কথা হলো, সাধ্যমত বিধায়ক তহবিল থেকে কিছু সহযোগিতার চেষ্টা করবো আগামীতে। তবে ব্লকের মধ্যে দ্বারিকা নাথ , এবংশহরের মধ্যে শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের মত প্রত্যেক বিদ্যালয় যদি এ ধরনের আয়োজন করে, তাহলে খুবই উত্তম বিষয়। কারণ সামান্য একটু সংবর্ধনা পেলে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণিত হয়ে আরো মনোযোগী হয় পড়াশোনায়। অন্যেরাও প্রতীক্ষায় থাকে ভালো কিছু করে দেখানোর। দুটি বিদ্যালয়ই ছাত্রছাত্রীরা গান নাচ আবৃতি প্রদর্শন করে দেখায় বিধায়ক কে। ছাত্র ছাত্রীরাও খুব খুশি ছাত্র-ছাত্রীদের মাঝে বিধায়ক কে পেয়ে।

