নাকাশিপাড়ায় বাঁশের সাঁকো দিয়েই বিপদজনক পারাপার আজও
মলয় দে নদীয়া :-নদীয়ার কৃষ্ণনগর সংলগ্ন বেথুয়ার নাকাশীপাড়া ব্লকের আড়পাড়া সত্যপুর গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে ছাড়ি গঙ্গা,আর সেই ছাড়ি গঙ্গার ওপর দিয়ে রয়েছে বিপদজনক একটি বাশের সাকো।নেই কোনো ব্রীজ,নেই কোনো রাস্তা,গঙ্গার জলস্তর বাড়ায়,বিপদজনক ভাবে,জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে বাশের সাঁকো পেড়িয়ে নাকাশী
পাড়া ব্লকের আড়পাড়া সত্যপুর গ্রামের মানুষ জনের অবাধে চলছে যাতায়াত। স্থানীয় জন প্রতিনিধি পঞ্চায়েত ব্লক উন্নয়ন অফিস থাকলেও তাদের হেলদোল নেই এতটুকু। এলাকার মানুষের প্রশ্ন, উন্নয়ন কি আদৌ সাঁকো পেরিয়ে ঢুকবে ঘরে ?

