নবদ্বীপ শহরে স্টেশন রোড ও গৌরাঙ্গ সেতু রোডে রামনবমী উপলক্ষ্যে শ্রী রামচন্দ্রের পুজোর আয়োজন, উপস্থিত বিজেপি নেতা রুদ্র নীল

মলয় দে নদীয়া:- রামনবমী উপলক্ষে নবদ্বীপে বিজেপি স্টেশন রোড দলীয় কার্যালয় ও গৌড়াঙ্গ সেতু রোডে বিজেপি কার্যালয়ে আয়োজন করা হয় রাম চন্দ্রের পুজো, আর সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্র নীল।
বিজেপি নবদ্বীপ বিধান সভার কনভেনার শশধর নন্দী বলেন রামনবমী উপলক্ষে পুজোর আয়োজন ছিল, সাথে কৃষ্ণ নগরে বিশ্ব হিন্দু পরিষদের উদয়োগে এক বর্নাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়, সেখানেই যোগ দিতে আসেন রুদ্র নীল, যাবার পথে আমাদের পুজোতেও আসেন ও তার সাথ সাংগঠনিক কিছু আলোচনাও হয় বলেই, জানা গেছে।