নবদ্বীপ বিধান সভার জোয়ানিয়া বোয়ালিয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে, ঘটনায় রাজ্য সড়ক পথ অবরোধ, এলেন শঙ্কুদেব পান্ডা

মলয় দে নদীয়া:- নির্বাচনের বাকি মাত্র কয়েকটা দিন ইতি মধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীনিয়ে ঝাপিয়ে পরেছে সব রাজনৈতিক দল।
পাশাপাশি বিভিন্ন ই্যসুতে সব রাজনৈতিক দলের বিরুদ্ধেই বিরোধী দলের ওপর অভিযোগ পাল্টা অভিযোগ উঠে আসছে।
এমতাবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের জোয়ানিয়া এলাকায় বিজেপি কর্মীদের ওপর লাঠি, রড দিয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনায় আহত একাধিক বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য আনা হয় কৃষ্ণ নগর ব্লকের বিষ্ণু পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
পাশাপাশি ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় বিজেপি জেলা নেতৃত্ব নবীন চক্রবর্তি, কৃষ্ণ নগর জেলা পরিষদ 24 নং আসনের বিজেপি প্রার্থী গুরুপদ দে সহ বিজেপির বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা।
সেখানেই দলীয় কর্মীদের ওপর এহেন হামলায় ক্ষোভে ফেটে পরে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
তার পরই সন্ধ্যা সাতটা নাগাদ বিষ্ণুপুর হাসপাতালের সামনেই পৎ অবরোধ করে রাস্তায় বসে পরে।
ঘটনা প্রসঙ্গে গুরুপদ দে জানায় এলাকায় মানুষের মন থেকে তৃনমুল মুছে গেছে সবাই বিজেপির সাথেই আছে, আর তৃণমূলের হার নিশ্চিত জেনেই তৃনমুলের প্রার্থী পলাস ঘোষের হয়ে এলাকায় বেশ কিছু দূস্কৃতিকারী তৃণমূলের হয়ে এই কাজ গুলো করছে, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যাবস্থা নিতে হবে, না হলে আমাদের এই পথ অবরোধ চলবে।