মলয় দে নদীয়া:- রবিবার বিকেলে নবদ্বীপ শহরের “চোর ধরো” ব্যাতিক্রমি নাম দিয়ে মিছিল কটলো CPIM এর তরফে।
এদিন বিকেলের পর নবদ্বীপ শহরের তেঘড়ী পারা বাজার সংগ্লগ্ন এলাকায় দেবী বসু ভবন দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের দক্ষিনাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘোরে।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন CPIM নবদ্বীপ এরিয়া কমিটির সম্পাদক বেচুগোপাল সিংহ রায়, ২০২১ বিধান সভার cpim প্রার্থী স্বর্নেন্দু সিং, DYFI নদীয়া জেলা সম্পাদক রুদ্র প্রসাদ মুখার্জি সহ বিভিন্ন নেতৃত্ব ও অসংখ্য দলীয় কর্মী সমর্থক।
এদিনের মিছিল থেকে বেচুগোপাল সিংহ রায় বলেন
রাজ্য জুড়ে শিক্ষা সহ বিভিন্ন নিয়োগে ঘটেছে সীমাহীন দূর্নিতী,আর তাতে নাম জরিয়েছ রাজ্যের শাসক তৃনমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীর।
রাজ্যের গোটা শিক্ষা মহলটাই এখন জেলে, যোগ্য,মেধাদের চাকরি গুলোকে বিপুল টাকার বিনিময়ে অযোগ্যদের করা হয়েছে বিক্রি, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, আমরা থেমে থাকবো না যতদিন না এর সঠিক বিচার হচ্ছে।
পাশাপাশি তিনি বিভিন্ন নিয়োগের তদন্তের গতি প্রসঙ্গে TMC ও BJP র গোপন আঁতাতেরও অভিযোগ তোলেন।
পাশাপাশি CPIM নেতা স্বর্নেন্দু সিংহের দাবী রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী রা চাকরি বিক্রি তো করেছেই তাদের সাগরেত রাও বিভিন্ন পৌর সভা, পঞ্চায়েতে তৈরি করেছে ঘুঘুর বাসা, সেখানেও চলছে সাধারণ মানুষকে বঞ্চিত করে সীমাহীন দূর্নিতী, এর বিরুদ্ধে প্রতিবাদে ও সাধারন মানুষকে সজাগ করতেই আমাদের এই চোর ধরো নামক প্রতিবাদী মিছিল।
গতকাল নদীয়ার কৃষ্ণ নগরের দলীয় সভায় রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের, বলা মন্তব্য,, মূখ্য মন্ত্রীর বিরুদ্ধে কেউ কুৎসা করলে তার চিভ টেনে ছিড়ে নাও, এটাই হবে আমাদের আগামী দিনের আন্দোলনের রূপরেখা,, এই প্রসঙ্গে
DYFI জেলা সম্পাদক রুদ্র প্রসাদ মুখার্জি বলেন তৃণমূল দলটাই কোন দিনও গনতন্ত্রের বিশ্বাস করেনা, মানুষ কে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিল, মানুষ এখন বুঝতে পারছে, আগামী দিনে মানুষই এদের যোগ্য জবাব দেবে, পাশাপাশি তিনি আরও বলেন মন্ত্রীর এহেন কথায় অবাক হবার কিছু নেই এতদিন এধরণের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখন তার সাগরেতরা বলছে,।
সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে একাধারে বিভিন্ন দূর্নিতীর সাথে তৃণমূলের একাধিক নেতৃত্বের নাম উঠে আসা সাথে প্রায় প্রতিদিন সিপিএম সহ বিরোধী দলগুলোর এধরনের কর্মসূচী যে আগামী দিনে তৃণমূলকে কোনঠাসা করার জন্যই তা বলাই বাহুল্য।

