নবজোয়ার কর্মসূচির আগে ছেঁড়া হল অভিষেকের পোস্টার

মৌমিতা দেবনাথ,
নবজোয়ার কর্মসূচির আগে ছেঁড়া হল অভিষেকের পোস্টার
দ্বিতীয় দফায় নবজোয়ার কর্মসূচির আগেই বাধল বিপত্তি। নভ জোয়ার সভার আগে সভাস্থল থেকে অদূরে ছেড়া হল তার পোস্টার। সাড়ে ৯ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসা বাদের পর বাঁকুড়ার ইন্দাসে সোমবার নব জোয়ার কর্মসূচি শুরু করেন তিনি।দ্বিতীয় দফায় নবজোয়ার যাত্রায় বাঁকুড়ার বিষ্ণুপুরে জন অভিষেক।তার ঠিক আগেই অভিষেকের অধিবেশন মঞ্চ সংলগ্ন এলাকায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিষ্ণুপুরের তুড়কির মাঠ এলাকায়।ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃনমূল নেতৃত্ব। পালটা বিষয়টিকে তৃনমূলের গোষ্ঠীকোন্দল বলে দাবি করেছে বিজেপি। এদিন সকালে দলীয় কর্মীরা দেখেন তুড়কির মাঠ লাগোয়া এলাকায় রাস্তার দুধারে টাঙানো বেশ কয়েকটি ফ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিঁড়ে ফেলা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল।