নবজোয়ারে ফের ব্যালট বিশৃঙ্খলা , অস্বস্তিতে শাসক শিবির

মৌমিতা দেবনাথ,
নবজোয়ার যাত্রায় অব্যাহত ব্যালট বিতর্ক। পরিবর্তন হচ্ছে শুধু জায়গা, কিন্তু ঘটনার কোনো রকম পরিবর্তন নেই।একের পর এক জায়গায় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে উঠে এসেছে চরম বিশৃঙ্খলার ছবি। শিরোনামে এবার মুর্শিদাবাদ, সেখানে একই চিত্র। কান্দি মহাকুমার চারটি ব্লকে প্রকাশ্যে এসেছে সেই বিশৃঙ্খলার ছবি।কোথাও রমরমিয়ে লুট হচ্ছে ব্যালট বাক্স আবার কোথাও প্রার্থী বাছাইকে কেন্দ্র করে শুরু হয়েছে দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনা। রাগে ক্ষোভে চলে যেতেও দেখা গেল একাধিক কর্মীকে। অন্যদিকে বড়য়াতে ছাপ্পা ভোটের অভিযোগ উঠে এসেছে এমনকি রাগে ব্যালট বাক্স ছুড়ে ফেলে দেওয়া হল ব্যালট বাক্স। ব্যালট বিশৃঙ্খলা নিয়ে বর্তমানে ফের অস্বস্তিতে পড়েছে শাসক-শিবির। যদিও বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।