নন্দীগ্রামে নিজের বুথেই ভোট দিতে পারলেন না তৃণমূল নেতা

মৌমিতা দেবনাথ
আজ সকাল থেকে রাজ্যে গ্রামবাংলায় শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যজুড়ে একের পর এক জায়গায় উঠে আসছে বিশৃংখল ময় পরিস্থিতির চিত্র। এবার সেই তালিকায় নন্দীগ্রাম।আর নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মহম্মদপুর ২ নম্বর অঞ্চলের ৬৭, ৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট বয়কটের দাবি তোলে এলাকাবাসী বলে অভিযোগ। ভোট দান করতে দিচ্ছে না বিজেপি এমনটাই অভিযোগ উঠছে আর নিজের বুথেই ভোট দিতে পারলেন না তৃণমূল নেতা শেখ সুফিয়ান।বিজেপি কর্মী এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসার পর তিনি প্রশাসনিক কর্তাদের নিজেই ফোন করে কেন্দ্রীয় বাহিনী চান।পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় সংখ্যায় কম থাকা পুলিশ কর্মীরা বুথের ভিতর লুকিয়ে পড়েন বলে খবর।