নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
নদীয়া নাকাশিপাড়ায় পাট বোঝাই লরিতে আগুন লেগে ছারখার পাট
বিধ্বংসী আগুন লেগে লরি বোঝাই পাট পুড়ে ছারখার হয়ে গেল। ঘটনাটি নদীয়া নাকাশিপাড়া বেথুয়া ডহরি থানার অন্তর্গত নিচু বাজারে এলাকায়। শনিবার দিন দুপুর তিনটে নাগাদ হঠাৎই বীরপুর রোড এলাকায় পাঠ বোঝাই একটি লরি যাচ্ছিল আর তখনই হঠাৎ এই আগুন লেগে যায় লরিতে। স্থানীয় বাসিন্দারা তখন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় কিন্তু তা সম্ভব না হয় এরপর স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনীতে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর প্রচেষ্টায় তারপর আগুন নিয়ন্ত্রণে আসে।এরপর ঘটনা স্থলে পৌঁছায় স্থানীয় নাকাশিপাড়া থানার পুলিশ তবে কি করে পাঠ বোঝাই লরিতে আগুন লেগে গেল তা তদন্ত করে দেখার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে কারণ যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তার আশেপাশে ছিল অনেক দোকান বাড়িঘর তবে সেগুলোর কোন ক্ষয়ক্ষতি হয়নি।

