নদীয়া চাকদহ চাঁদুড়িয়ায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া শুরু হলো পঞ্চায়েতের পক্ষ থেকে
মলয় দে নদীয়া:- মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প বাড়িতে বাড়িতে জল দান।চাঁদুড়িয়া এক নম্বর জিপির বলিদা পাড়া থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।বাইশ টা ওয়ার্ডে প্রায় সাড়ে ছ হাজার বাড়িতে জল পাবে।অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা একটি পরিবার এবং একটি প্রতিবন্ধী পরিবার কে গঙ্গার পরিশুদ্ধ জলের কল দিয়ে শুরু হয়।পরে চাঁদুড়িয়ার পনের থেকে আঠারো নম্বর ওয়ার্ডের কাজ শুরু হবে।চাঁদুড়িয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল বাড়িতে বাড়িতে জলের কল পেলে সেই সমস্যা দূর হবে জানান এলাকার বাসিন্দারা।

