নদীয়ার হাঁসখালিতে শুট আউট

 

মলয় দে নদীয়া:- শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ায়। ঘটনা টি ঘটে হাঁসখালি এলাকায়। আহত যুবকের নাম মৌমিন ধাবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান তার অবস্থার অবনতির কারণে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ওই যুবকের একটি গ্যারেজ আছে। তবে কি কারনে তাকে গুলি করা হয় তা এখনো স্পষ্ট নয়। তদন্ত করছে হাঁসখালি থানার পুলিশ।