নদীয়ার শিমুরালিতে নারী শিক্ষার অগ্রগতির জন্য উদ্বোধন হল উমাজিত মঞ্চ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতাদেবনাথ,
নদীয়ার শিমুরালিতে নারী শিক্ষার অগ্রগতির জন্য উদ্বোধন হল উমাজিত মঞ্চ
প্রত্যেক ছাত্রীদের মধ্যেই একটি সুপ্ত বাসনা থাকে যে সমাজের বুকে তারাও মাথা তুলে দাঁড়াবে এবং তারা নিজেদের প্রতিভাটাকে বিকশিত করবে। একটি মেয়ে মানুষ হলে তারা আরো পাঁচটি মেয়েকে টেনে তুলবে সেই ভাবনার কথা মাথায় রেখে শিমুরালিতে মাদার টেরেজা ভবনের সামনে এই মঞ্চ তৈরি করা হয়। এটি তৈরি করতে আনুমানিক দুই লক্ষ টাকা খরচ হয়েছে। শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লসের প্রধান শিক্ষিকা শম্পা বসু জানালেন, একটি মেয়ে যদি মানুষ হতে পারে তবে সে সমাজের আরো পাঁচটি মেয়েকে টেনে তুলবে বাবার এই স্মৃতিতেই তার নামের আদ্যক্ষর মেনে এই মঞ্চ উদ্বোধন করা হয়। স্কুলের ছাত্রীদের প্রতিভাকে সমাজের সামনে বিকশিত করতেই তিনি এই মঞ্চ স্কুলের হাতে তুলে দিলেন। মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে দিন উপস্থিত ছিলেন, অহনা চক্রবর্তী, তীব্র জ্যোতি দাস, জাকির হোসেন মন্ডল, দিলীপ সরকার, বিদ্যালয়ের সভাপতি জয়ন্ত দাস সহ বিদ্যালয়ের সহ-শিক্ষিকা, ও শিক্ষা কর্মী এবং ছাত্রীবৃন্দ। স্কুলের ছাত্রীদের কথা মাথায় রেখে যে এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ তা বলার অপেক্ষা রাখে না।