মলয় দে নদীয়া:- পঞ্চায়েত নির্বাচনে
নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর অঞ্চলে প্রচার সারলেন বিজেপির রাজ্য নেতৃত্ব ডঃ অনির্বাণ গাঙ্গুলী। এদিন প্রায় ছয় কিমি পথ পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বিজেপি প্রার্থীদের ভোট দেয়ার আবেদন জানান তিনি। প্রচার শেষে শান্তিপুরের শতাব্দী প্রাচীন সাহিত্য পরিষদে গিয়ে প্রাচীন নথিগুলি দেখেন। অরিন্দম গাঙ্গুলি আমাদের জানেন যে, শান্তিপুরে বিজেপি প্রার্থীদের বিপুল প্রস্তুতি রয়েছে। শান্তিপুরে সংখ্যালঘুদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন যে, মুখ্যমন্ত্রী যখন বি এস এফ সংখ্যালঘুদের গুলি করে মারছে বলে পরোচনা দিছেন তখন শান্তিপুরে সংখ্যালাঘুরা ভুল বুঝতে পেরে বিজেপিতে যোগ দিছেন। অন্যদিকে লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী সাভার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং সিপিম নেতা সীতারাম ইয়েচুরির কানে কানে কথোপকথন নিয়ে কটাক্ষ্য করেন বিজেপি নেতা অরিন্দম গাঙ্গুলী। আবাস যোজনা প্রসঙ্গে তিনি বলেন যে, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে নি।

