মলয় দে নদিয়া :-
শান্তিপুর ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিস কমিউনিটি হল শান্তিপুর মতিগঞ্জ ঘাট স্ট্রিটে।
গতকাল রাতে, কমিউনিটি হলের গ্রিলের তালা না ভেঙে একটি জাফরি ভেঙে দুষ্কৃতীরা প্রবেশ করে ঘরের মধ্যে।
সংগঠনের ম্যানেজার স্বপন প্রামাণিক জানান মাছের চারটি বড় হাড়ি, টেবিলের ড্রয়ারে রাখা গুরুত্বপূর্ণ কাগজ , এক সদস্যের প্যান কার্ড, চারটি চেয়ার এবং ১০ ও কুড়ি কেজি ওজন করা বাটখারা চুরি যায়।
সংগঠনের সম্পাদক প্রদীপ হালদার বলেন, ৯০ জন মৎস্যজীবীদের নিয়ে এটি সরকারি সমবায় ব্যবস্থার অন্তর্ভুক্ত সম্মতি। বিগত দিনে কোনদিন এভাবে চুরি হয়নি, পাশাপাশি কোথাও সিসি ক্যামেরাও নেই। তবে আজ সকালে ওই এলাকার এক ব্যক্তি ফোন করে জানালে বোঝা যায় চুরি হয়েছে। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, উপযুক্ত দোষীর শাস্তির দাবি করেছেন তারা। তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

