নদীয়ার শান্তিপুরে মন্দিরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

নদীয়ার শান্তিপুরে দুঃসাহসিক চুরি,ফের একবার নদীয়ার শান্তিপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো, গোটা এলাকা জুড়ে। এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো শান্তিপুরের তিনটি মন্দিরে। সকালে পুরোহিত মন্দিরে পুজো করতে এসে দেখতে পান মন্দিরের দরজা খোলা।মন্দিরের প্রতিমার গায়ের থেকে সোনা এবং রুপোর গয়না খুলে নেওয়ার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে। শান্তিপুরের চাঁদনী পাড়ার কালী মন্দিরের প্রতিমার গায়ের থেকে রুপোর গয়না এবং চৌগাছার তারা মা কালীর মন্দিরে সোনার গয়না এছাড়াও আরেকটি লোকনাথ মন্দিরে গয়না চুরি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। যেভাবে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে শান্তিপুরে তাতে আতঙ্কিত এলাকার মানুষ। এই ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কে বা কারা রাতের অন্ধকারে এমন দুঃসাহসিক চুরির কাজ করে চলেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।