নদীয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

হাসনাবাদ থেকে নদীয়ার শান্তিপুরের গীতা প্যালেসে পাঁচটি স্করপিও গাড়িতে আসছিল বরযাত্রী। আর পথেই এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রীরা। শান্তিপুরের বাইপাস ধরে আসার সময় স্কর্পিও গাড়ির পাশ দিয়ে একটি ট্রাক্টর যায় সেই ট্রাক্টরটিকে সাইড দিতে স্করপিওর সাথে ট্রাক্টর এর ধাক্কা লাগে সেই ধাক্কায় ট্রাক্টরের একটি চাকা এবং সামনের অংশ বিকল হয়ে যায় ঠিক তেমনি ওই স্করপিও গাড়িটিরও একটি চাকা এবং সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় স্করপিও গাড়িটিতে বসেছিল তিনজন মহিলা ,একজন শিশু এবং দুজন পুরুষ। স্করপিওর ভেতরে বসে থাকা একজন বৃদ্ধ গুরুতরভাবে জখম হন। এরপরই তাকে স্থানীয় শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র ওই বৃদ্ধ ছাড়া আর কারোর সেরকম কোন বড়সড় জখম হওয়ার খবর পাওয়া যায়নি।