নদীয়ার শান্তিপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি,

নদীয়ার শান্তিপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি,

মলয় দে নদীয়া :-গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, ঘটনাটি শান্তিপুর থানার মোড় সংলগ্ন এলাকার। জানাযায় মৃত ব্যক্তির নাম দিলীপ রায়। পরিবার সূত্রে খবর ঘরের ভেতরেই ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা, এরপর খবর দেয় পুলিশকে, পুলিশ গিয়ে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরিবার জানান ঐ ব্যক্তি কলকাতায় থাকতেন গত পরশুদিন শান্তিপুরের বাড়িতে ফিরে আসেন। যদিও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল ওই ব্যক্তি, আর এই আত্মঘাতীর পেছনে মানসিক অবসাদ বলেই অনুমান করছেন পরিবার। শুক্রবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এছাড়া ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। ব্যক্তির আত্মঘাতীর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।