ফের আলোচনার কেন্দ্রবিন্দু সাগরদিঘির বিতর্কিত বিধায়ক বায়রণ বিশ্বাস। নদীয়ার শান্তিপুরে এসে তিনি আবারো বিতর্কে জড়ালেন। উল্লেখ্য সম্প্রতি সাগরদিঘিতে কংগ্রেসের টিকিটের জয়ী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বিশ্বাস আর তারপরেই রাজ্য রাজনীতিতে তাকে ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। গতকাল শান্তিপুরের গোবিন্দপুর বাইপাস মোড়ের একটি বারে আসেন বায়রন বিশ্বাস ও তার কর্মীরা সেখানে মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করার অভিযোগ তুলে আজ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার , অমিত বৈরাগী সহ অন্যান্য মন্ডল সভাপতিরা। তাদের দাবি এই ধরনের অপসংস্কৃতি তারা চলতে দেবেন না। কারণ শান্তিপুর একটি সংস্কৃতি শীল জায়গা। যেখানে জড়িয়ে আছে বহু প্রাচীন ঐতিহ্য সেই জায়গায় এই ধরনের অশালীন আচরণ তারা সহ্য করবেন না। এই ধরনের আচরণ সাধারণ মানুষকে ভুল পথে চালিত করে এই দাবিতেই আজ তাদের বিক্ষোভ।

